1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তীব্র সমালোচনার মুখে পিছু হটলো ইনস্টাগ্রাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

তীব্র সমালোচনার মুখে পিছু হটলো ইনস্টাগ্রাম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৮১ 0 বার সংবাদি দেখেছে

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পিছু হটলো ইনস্টাগ্রাম। ছবি শেয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমটি আপাতত তাদের রিল ভিডিও ফিচার আপডেট সংক্রান্ত কাজ বন্ধ করেছে।

এরআগে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে, ইনস্টাগ্রাম তাদের দীর্ঘদিনের স্কয়ার ফিডের পরিবর্তে ফুল স্ক্রিন ফিড আনছে। সেখানে টিকটকের মতো একের পর এক ভিডিও দেখা যাবে।

এমন ঘোষণার পরেই ইনস্টাগ্রাম জুড়ে সমালোচনার ঝড় উঠে। সমালোচকরা বলেন, তারা ফিডে বেশি বেশি ছবি দেখতে চান, ভিডিও নয়। এই যেমন গত সোমবার আমেরিকান অভিনেত্রী কিম কার্দাশিয়ান তার ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করেছেন, ‌‘ইনস্টগ্রাম তুমি আবারও ইনস্টগ্রাম হও। তোমাকে টিকটকের মতো হওয়ার দরকার নেই। আমি শুধু আমার ছবিগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই।’

ইনস্টগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তারা জানিয়েছে, ইনস্টাগ্রামে নতুন আপডেটের জন্য আরও সময় দরকার।

ডিজিটাল অ্যানালিটিক্স কোম্পানি সেনসর টাওয়ার বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত টিকটক অ্যাপ প্রায় ৩ বিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। মেটাই একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা টিকটকের এই ল্যান্ড মার্ক অর্জন করতে চাইছে।

ইনস্টাগ্রামের প্রধান আদাম মসোরি দ্য ভার্জকে বলেছেন, ইনস্টাগ্রাম পরীক্ষামূলক ভাবে যে আপডেটটি চালু করেছিল, সেটি এক সপ্তাহের মধ্যে মুছে দেবে।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থেই আমি খুশি, কারণ আমরা ঝুঁকি নিতে পেরেছি। কিন্তু সব প্রচেষ্টাই যে সফল হবে এমনটি নয়। জীবনে ব্যর্থতার স্বাদ না পেলে বড় বড় চিন্তা করা সম্ভব নয়।

তবে আমরা দ্রুতই ফিরে আসবো, নতুন কিছু নিয়ে। এসব নিয়েই আমাদের ডেভেলপাররা কাজ করছেন, আরও যুক্ত করেন আদাম মসোরি।

মেটার মুখপাত্র বিবিসিকে বলেন, ব্যবহারকারীদের নেতিবাচক  ফিডব্যাকের কারণে ইনস্টাগ্রামের ফুল স্ক্রিন ফিচারের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews