1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি // নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং (১৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত সিংগারুল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিতহ ব্যক্তি একই এলাকার গ্রামপুলিশ শ্রী বিজেত সিং এর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন নিহত গণেশ সিং তার নিজ বাড়ির টিনের চালে উঠে ব্রাজিলের পতাকা টাঙানো কাজ করছিল। এমন্তবস্থায় সে অসাবধানতার বশত পাশের বিদ্যুতের লাইনের সহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বরভাবে আহত হয়।

পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, যেহেতু এটি একটি দুর্ঘটনা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে স্বজনেরা নিয়ে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews