1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাজা সহ আটক ১ জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাজা সহ আটক ১ জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন
কেডিসি বালুর মাঠ এলাকা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় ১ কেজি গাঁজা সহ একজন কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮/৯/২০২৫) সন্ধা ৮ ঘটিকায় কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি যুবক হলেন, নগরীর রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা মনির খানের ছেলে শাকিল খান।

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাকিল খান নামের এক ব্যক্তির কাছে প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগের মধ্যে খবরের কাগজে পেঁচানো এক কেজি গাঁজা রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অতিঃ উপ-পুলিশ কমিশনার/ বেলাল হোসাইন, পিপিএম, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)/ জনাব, অলক কান্তি শর্মা, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, জনাব, মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন), কোতয়ালী থানা, জনাব, রোবেল আফ্রাদ, এস আই/গোলাম মোঃ নাসিম হোসেন , এসআই/পার্থ সারথী, এস আই/ মিরাজ মোল্লা, এসআই/ সাইফুল ইসলাম,এএস আই/আবদুল কাইয়ুম, এএসআই/ মোঃ আমিনুল ইসলাম, এএসআই /বোরহান উদ্দিন,এএসআই/ মাহবুব, এটিএসআই/ গাজী জাঈদুর রহমান,এর নেতৃত্বে শাকিল খান কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, বিএমপি পুলিশ কমিশনার দিকনির্দেশনায়,কোতয়ালী মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews