1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৩৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অভিযানে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজন। নড়াইলের লোহাগড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারি রমজান মোল্যাকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুত্রে জানা যায়, রমজান মোল্যা (৩৮) নড়াইলের উপজেলার লোহাগড়া ইউনয়নের কামঠানা গ্রামের নতুন পাড়ার মৃত উলফাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের লোহাগড়া মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে আসছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের নির্দেশনায় দিবাগত রাত সোয়া ১০টার দিকে লোহাগড়া থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে সংঘীয় ফোর্স নিয়ে রমজানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির উঠান থেকে রমজান মোল্লাকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন নড়াইলের
লোহাগড়া থানা পুলিশ। আটক রমজান এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রমজান মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews