1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বাবুল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ বাবুল মোল্যা নড়াইল সদর থানার লস্কারপুর গ্রামের মৃত গোলাম রসুল এর ছেলে। বুধবার (১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ওছিয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews