1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত  

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত। স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ১৪ তম ব্যাচের “দক্ষতা উন্নয়ন কোর্স”এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (৭ অক্টোবর) পুলিশ লাইনসে্ উক্ত উদ্বোধনী  অনুষ্ঠানে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল। প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতার উন্নতি ঘটায়, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে। এ সময় তিনি প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে নড়াইল জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি প্রশিণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews