1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারায়ণগঞ্জে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নারায়ণগঞ্জে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছেন অবরোধকারীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক উপজেলার পাঁচরুখী এলাকায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে ওই পুলিশ সদস্যদের জখম করা হয়। এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে। এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। সংঘর্ষে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়। এ সময় অন্তত ২০ জন আহন হয়েছেন। পরে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews