1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে অনলাইনে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে অনলাইনে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
নড়াইল প্রতিনিধি // নড়াইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের যাদবপুর গ্রামের মাসুদ রানা তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী।

তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ২৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর ইসলাম জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। তাদের কয়েকটি বিকাশ নম্বরের মাধ্যমে অন্তত ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews