1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৫ 0 বার সংবাদি দেখেছে
মৌলভীবাজার প্রতিনিধি // পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে জুড়ী থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার নাম আবদুস সালাম (৪২)। তিনি ফুলতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবদুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। ওই নারীর বিয়ে হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবকের সঙ্গে।

এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগর এই নেতা। ওই নারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলে আপত্তিকর ছবি ছড়িয়ে দেন।

এ ঘটনায় গেল বছরের ২২ মে বাদী হয়ে মৌলভীবাজার আদালতে মামলা করেন ওই নারী। আদালত আবেদনটি মামলা হিসেবে রেকর্ডের জন্য জুড়ী থানার ওসিকে নির্দেশ দেন। এরপর থানায় এ ব্যাপারে পর্নোগ্রাফি আইনে মামলা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ৬ নভেম্বর পুলিশ এ মামলায় সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত চারটার দিকে অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, সালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews