1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪০৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের অর্ন্তভুক্ত একটি সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই ঘটনায় বেশ কয়েকজন পিটিআই নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে পিটিআই।

পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, শুক্রবার এক টুইটে এই বিক্ষোভের ঘোষণা দেন পিটিআই মহাসচিব আসাদ উমর। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর দল দেশজুড়ে প্রতিবাদে নামবে। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ারি জাকাত, উশর ও সমাজকল্যাণ মন্ত্রী আনোয়ার জেব খান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খানকে হুমকি দিয়েছেন এবং ইমরান খানের উপর হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্ত্রী বলেন, আমরা সশস্ত্র হয়ে ইসলামাবাদে আসছি। রানা সানাউল্লাহ শুনুন, আমরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আপনার দিকে আসছি।

অন্যদিকে পাঞ্জাবের বার কাউন্সিল শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশজুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে ইমরানের ওপর হামলার পরপরই পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে নামে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

হামলার ঘটনায় ইমরানের ডান পায়ে তিন থেকে চারটি গুলি লেগে বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন ইমরান খান। চিকিৎসকরা জানিয়েছেন, ইমরান খানের অবস্থা স্থিতিশীল।

সূত্র: ডন, জিও

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews