1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় পরিবেশ সুরক্ষায় সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাথরঘাটায় পরিবেশ সুরক্ষায় সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ থেকে মুক্তির জন্য বরগুনার পাথরঘাটা সড়কের পাশে ১০ হাজার তালের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা ঢাকা মহাসড়কের সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ সংলগ্ন তালের বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল করিম।

এ সময় উপস্হিত ছিলেন সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল, কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভেকেট মনোজ কুমার কীর্ত্তনীয়া, জাকির হোসেন, বেলাল খান, কবি হাফিজুর রহমান প্রমুখ। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও পাথরঘাটা উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ জাকির হোসেন জানান, এর আগে গত দুই বছরে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রিশ হাজার তালের বিজ বপন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় এবছরও দশ হাজার তালের বীজ বপনের কাজ শুরু হয়েছে। এ ছাড়াও পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীবদের পোষাক, অসুস্হ্যদের চিকিৎসা প্রদাণে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews