1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরের সন্ধ্যা নদীতে ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিরোজপুরের সন্ধ্যা নদীতে ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে পড়ে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে নেছারাবাদের প্লাস ঘাটে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে উদ্ধারে বরিশাল ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে জামাতা মাইনুল ইসলাম শুভকে সঙ্গে নিয়ে নাসির খেয়া পার হচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রলারের পেছন থেকে পড়ে যান তিনি।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ‘উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। আশা করি, দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews