1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফরিদপুরে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এসময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের এক হেলপারকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।
আটক এ কে এম ইলিয়াস হাওলাদার মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সারবোঝাই ট্রাকটির সন্দেহজনক চলাচল দেখে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রাকটি জব্দ করে সার ডিলার ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, সার ডিলার ও হেলপারকে আটক করা হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা করা হবে এবং তার ডিলারশিপ বাতিলের উদ্যোগ নেয়া হবে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আটক ব্যক্তি ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাচারের সময় সার আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, রাতের আঁধারে ট্রাকে করে ২৫০ বস্তা ডিএপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে ডিলারকে আটক করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার ডিলারশিপও বাতিল করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews