1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমানের শ্রদ্ধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমানের শ্রদ্ধা

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির // ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমণ্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শন শেষে জাদুঘরে পরিদর্শন বইয়ে সই করেন কমিশনার। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ৩৬তম ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews