1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ কিশোরের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরগুনায় মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ কিশোরের

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৮১ 0 বার সংবাদি দেখেছে

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।

উপজেলার খানের হাট এলাকায় শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার কবির হোসেনের ১৬ বছর বয়সী ছেলে ইয়াসিন আরাফাত, মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ১৭ বছরের ছেলে রাব্বি মৃধা। নিহত অন্য কিশোরের পরিচয় জানা যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরিফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও আরেক কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেয়।

সোয়া ১২টার দিকে পাশের খানের হাট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ওই তিন কিশোর সড়কের পাশের ডোবায় ছিটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তিনজনকে ডোবা থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি শাহ আলম আরও বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews