1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগিতে সরকারি বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে জুয়ার আসর থেকে ডিবির অভিযানে বেতাগি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফাহরিয়া সংগ্রাম আমিনুল সহ ৫ জনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিআরডিবির বেতাগি উপজেলা অফিসের মধ্যে জুয়ার আসর চলাকালীন তাদেরকে আটক করা হয়। বিষয়টি বেতাগি থানার ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

বরগুনা ডিবি অফিস সূত্রে জানা যায়, ‘বেতাগি উপজেলার সরকারি বিআরডিবি অফিসে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলতেন স্থানীয় একটি চক্র। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সরকারি অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৮ হাজার ২৪০ টাকাসহ ৫ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন বেতাগি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাঈমা ইসলাম শিমুর স্বামী ফাহরিয়া সংগ্রাম আমিনুল, দক্ষিণ বেতাগি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির ছেলে মো. শাহজালাল, উত্তর বেতাগি গ্রামের বাসিন্দা মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন, ঝোপখালী গ্রামের বাসিন্দা মৃত আইউব চানের ছেলে মো. ইউনুস। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বেতাগি থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘বরগুনা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটককৃতদের বরগুনা ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews