1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ভূমি অফিসের জমিতে বহিস্কৃত আ’লীগ নেতার অফিস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

বরিশালে ভূমি অফিসের জমিতে বহিস্কৃত আ’লীগ নেতার অফিস

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বন্দরে উপজেলা মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হয় তিন বছর আগে। তিন মাস আগে কাজ শেষ করে তা হস্তান্তর করেন গণপূর্তর ঠিকাদার মিজানুর রহমান। তবে কাজ শুরুর সময় মসজিদের পার্শ্ববর্তী ইউনিয়ন ভূমি অফিসের জমিতে তিনি একটি আধাপাকা ভবন নির্মাণ করেন। মসজিদ নির্মাণের কাজ শেষ হলে নিজ জিম্মায় ওই ভবনটি সরিয়ে নেবেন এমন শর্তে তা নির্মাণ করেছিলেন ঠিকাদার মিজানুর রহমান।

তবে কাজ শেষ হওয়ার পরে দেখা গেল উল্টো চিত্র। গণপূর্ত ঠিকাদার মিজানুর রহমান ভূমি অফিসের জমিতে করা তাঁর আধাপাকা ভবনটি ভাড়া দিয়ে দিল জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম ওরফে ইটালি শহীদের কাছে।
আর ভাড়া নিয়ে ওই ভবনটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের একটি সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছেন তিনি। ভূমি অফিস কর্তৃপক্ষ তাকে মৌখিক নোটিসে ওই ভবন সরিয়ে নেয়ার জন্য বললেও তিনি তা কর্ণপাত করছেন না।

ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম আকন সাংবাদিকদের বলেন, ‘মডেল মসজিদ নির্মাণকারী ঠিকাদার মিজানুর রহমান খানের কাছ থেকে ভবনটি মাসে ৫ হাজার টাকায় ভাড়া নিয়েছি। দেড় লাখ টাকা অগ্রীমও দেওয়া হয়েছে ঠিকাদার মিজানুর রহমানকে। মিজানুর রহমান নিশ্চয়তা দিয়েছেন জেলা প্রশাসনকে তিনি ম্যানেজ করে দিবেন। এখন ওই ভবনটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম চলবে বলে আমাদের জানানো হয়েছে।

তবে ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেন ঠিকাদার মিজানুর রহমান করে বলেন, ‘জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শহিদুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ দিন আগে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা আমার কাছে এসে ভবনটিতে দলীয় কার্যালয় করার কথা বলেন।

তাদের অনুরোধে ভবনটি ভেঙে না ফেলে ব্যবহার করতে দিয়েছি।’

নিয়মানুযায়ী জমির প্রকৃত মালিক ভূমি অফিসকে কেন বুঝিয়ে দেওয়া হয়নি জানতে চাইলে মিজান বলেন, ‘জমি-ভবন সবইতো সেখানে রয়ে গেছে। আমি কিছু নিয়ে যাইনি।যাদের জমি তারা চাইলে যে কোনো সময় ভেঙে দিতে পারেন।’

বরিশাল জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম ওরফে ইটালী শহীদ এ প্রসঙ্গে জানান, ঠিকাদার মিজান তাঁর বন্ধু হওয়ায় ভবনটি চেয়ে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস করেছেন।

ইউনিয়নে দীর্ঘবছর যাবত দলীয় অফিস নেই। তাই ভূমি অফিসের জমিতে করা ওই ভবনটিতে তারা দলীয় কার্যালয় করেছেন। সরকারি খাস জমিতে রাজনৈতিক দলের কার্যালয় করার বৈধতা আছে কিনা জানতে চাইলে শহীদ বলেন, ‘ভূমি অফিসের যেদিন প্রয়োজন হবে সেদিন ভেঙে দিলেই আমরা অন্যত্র চলে যাবো।’

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিপক চ্যটার্জী জানান, তালতলী বাজারে গণপূর্তের ৮ একর জমি ছিল। সবজমি দখলমুক্ত করে ১ নম্বর খাসখতিয়ানভুক্ত করা হয়েছে। ফলে ওইজমি এখন ভূমি অফিসের মালিকানাধীন। মডেল মসজিদের জন্য বরাদ্দ হয়েছে ১ একর জমি।

নির্মাণ চলাকালে ঠিকাদার মিজানুর রহমান ওরফে কাশি মিজান তার কার্যালয় স্থাপনের জন্য তাদের জমিতে আধাপাকা ভবন করেছিলেন। নিয়মানুযায়ী মসজিদ নির্মাণ কাজ শেষে ঠিকাদার কার্যালয় ভবন ভেঙে দখলমুক্ত করবেন। অথবা ভবনের চাবি ইউনিয়ন ভূমি অফিসে হস্তান্তর করবেন। কিন্ত ঠিকাদার মিজান এখন পর্যন্ত সে কাজটি করেননি।

সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছি ভবনটির মধ্যে চেয়ার টেবিল রয়েছে। একই সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের ছবি সাটানো। শুনেছি মিজান আধাপাকা ওই ভবনটি চারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের কাছে ভাড়া দিয়েছেন। তার ঠিকানা না জানায় তাকে বার বার ফোন দিলেও রিসিভ করছেন না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আইননানুগ ব্যবস্থা নিবেন।’

বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান সাংবাদিকদের বলেন, ‘মডেল মসজিদ নির্মাণের সময় অফিস করার নামে ভূমি অফিসের জমিতে একটি টিনশেড ভবন করেছিলেন ঠিকাদার। যেহেতু মডেল মসজিদের কাজ শেষ তাই আমরা ঠিকাদারকে বলেছি টিনসেড ভবনটি সরিয়ে নেওয়ার জন্য। তিনি সরিয়ে না নিলে আমরা টিনশেড ওই ভবনটি উচ্ছেদ করে দেব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews