1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের নগরীর বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে মেয়াদাত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews