1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের দু’দিন ব্যাপি বার্ষিক বনভোজন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মুলাদীতে শুক্কুর আলী হত্যা: ঢাকার বাবুবাজার থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড় 

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের দু’দিন ব্যাপি বার্ষিক বনভোজন সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ এর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী সাগরকন্যা কুয়াকাটায় এক আনন্দঘন পরিবেশে ঐক্যবদ্ধ হন সংগঠনের সদস্যরা।

এতে সংগঠনের প্রত্যেক সদস্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত হন অতিথীরা।

এসময় দুইদিন ব্যাপী বার্ষিক এ বনভোজনে ফুটবল ট্রুণামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অতিথীরা জানান, দক্ষিণের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম একটি সংগঠন ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সাংগঠনিকভাবে সক্রিয়তার পরিচয় বহন করে যথাযথ কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

অধিভুক্ত প্রত্যেক সদস্যদের দায়িত্বশীলতা ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যেই সাংবাদিক বান্ধব সংগঠনের গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।

মুলত সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের অধিকার আদায়ে যৌক্তিক লড়াইয়ের পাশাপাশি সামাজিক নানাবিধ কার্যক্রমে অংশ নিয়ে থাকে। এটিই সেসবের ব্যতিক্রম নয়।

 

বনভোজনের আয়োজকরা জানান, সহকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রতিবারই আমরা এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে থাকি৷ এবারের কর্মসূচিও শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৬ই আগষ্ট সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ
কমিটিতে বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক মো: রাকিবুল হাছান ( ফয়সাল)কে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি সৈয়দ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews