1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল/ ২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌযান ধর্মঘট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল/ ২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌযান ধর্মঘট

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।

কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

শনিবার দুপুরে বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর বাঁধ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় নদীবন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন তারা।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার এবং হারুনুর রশিদ সিকদার প্রমুখ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews