1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বানারীপাড়ায় ৫টি ককটেলসহ বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বানারীপাড়ায় ৫টি ককটেলসহ বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বানারীপাড়ায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ৫টি ককটেলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন : বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বানারীপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জন মোল্লা।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বানারীপাড়ায় থানায় মামলা দায়ের করেছে। এদের মধ্যে তুহিন মৃধা ও জন মোল্লা বানারীপাড়ার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী । তারা এর আগে বিভিন্ন সময় র‌্যাব ও পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটেন। তুহিন মৃধা বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্যসচিব রিয়াজ মৃধার ভাই।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, বুধবার রাত ৯টার দিকে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়ার কলেজ মোড় এলাকায় গ্রেপ্তারকৃত ওই ৬ জনসহ বিএনপি নেতাকর্মীরা তাদের ডাকা অবরোধ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি স্থাপনা, যানবাহন ও জানমালের ক্ষতিসাধন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশে নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিস্ফোরকদ্রব্যসহ সমবেত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করলে ৫টি ককটেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। দৌড়ে পালিয়ে যাওয়া বাকীদের গ্রেপ্তার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া পৌর বিএনপির সদস্যসচিব আ. সালাম দাবি করেন রাজনৈতিক হয়রানি উদ্দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগদান করে বানারীপাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী-ক্যাডার আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে নয়াপল্টন, কাকরাইল ও বিজয়নগরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়ায়। সেখানে সেই দিন বানারীপাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মী তাৎক্ষণিক পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকীরা পালিয়ে এলাকায় এসে স্থানীয় শান্তিময় পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews