1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি-জামাত আবারো ষড়যন্ত্র শুরু করছে: এমপি শেখ সারহার নাসের তন্ময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপি-জামাত আবারো ষড়যন্ত্র শুরু করছে: এমপি শেখ সারহার নাসের তন্ময়

  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে এলাকায় তারা বিশৃংখলা সৃস্টি করতে না পারে। কোথাও বিশৃংখলা সৃস্টি করতে চাইলে তাদের কে প্রতিহত করতে হবে। রবিবার বিকালে কচুয়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়,নিরাপত্তা চায়, উন্নয়ন চায়। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে। দেশের মানুষ উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেথ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে চায়।

এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.হেমায়েত উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক সহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা পথসভাস্থলে এসে হাজির হয়। পরে পথসভাটি জনসভায় রুপ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews