

এমন তথ্য জানিয়ে রোববার সকাল ১০টায় রাজু নামে জাহাজটির একজন নাবিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।
সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।
কেএমপি সদর নৌ থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া এসআই রিয়াজ এ বিষয়ে নিশ্চিত করেন বলে জানিয়েছেন ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।