1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়েটা আর হলো না পরীমণির! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিয়েটা আর হলো না পরীমণির!

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা থাকে তুঙ্গে। প্রিয় দলের জয় নিয়ে ভক্তদের নানা প্রতিজ্ঞা যেন নতুন কিছু নয়। চিত্রনায়িকা পরীমণিও এর ব্যতিক্রম ছিলেন না। ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে তিনি দিয়েছিলেন এক ব্যতিক্রমী ঘোষণা। বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন!

দেশজুড়ে বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে, তখন পরীমণির সেই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এমনকি আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে মজার ছলে তিনি লিখেছিলেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

তবে, ফুটবলের ইতিহাস অন্যদিকে মোড় নিল। শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার পরাজয় ঘটে। আর সেই সাথে ভেস্তে যায় পরীমণির বিয়ের ঘোষণাও। প্রিয় দলের এমন হারে ভক্তদের মতোই ব্যথিত হয়েছিলেন এই অভিনেত্রী।

ম্যাচ শেষ হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

পরীমণির এই পোস্টের পর নেটিজেনরা মজার সব মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, পরীমণির বিয়ের সাধ হয়তো এবার আর্জেন্টিনা দলই পূরণ হতে দিল না। তবে হার-জিত যাই হোক, প্রিয় দলের প্রতি তার এই পাগলাটে ভালোবাসার কথা আবারও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews