1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়েতে দাওয়াত না পেয়ে বন্ধুদের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিয়েতে দাওয়াত না পেয়ে বন্ধুদের বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // টাকা লাগলে টাকা নিতি তাও বন্ধুদের দাওয়াত দিতি”-এমনই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিয়েতে দাওয়াত না পাওয়া বিক্ষুদ্ধ বন্ধুরা। আজ শুক্রবারবিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করে এসএসসি ব্যাচ-১৫-এর বন্ধুরা।

এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে যান। তারা ‘ভেঙে দাও, গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না, মানব না শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।

বন্ধু আশিক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিয়েতে বন্ধুদের দাওয়াতের আশ্বাস দিয়ে আসলেও শাকিল শেখ তার বিয়েতে দাওয়ায় না দেওয়ায় বিক্ষুদ্ধ বন্ধুরা মিলে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করি। তারই প্রেক্ষিতে আজকের বিক্ষোভ মিছিল। বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই এক হয়ে বন্ধুরা মিলে প্রতিবাদ জানিয়েছি।’

বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন বলেন, ‘গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের সবার সঙ্গে সবার খুবই সখ্যতা আছে। সবার সঙ্গে সবার যোগাযোগ অত্যন্ত নিবির। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ। তবে দাওয়াত না দিলেও নব দম্পত্তির সুখ কামনায় দোয়া করেছে এই বন্ধু মহল।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews