1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাংবাদিকদের সঙ্গে বিএমপি কমিশনারের মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে সাংবাদিকদের সঙ্গে বিএমপি কমিশনারের মতবিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।

 

এসবের বিরুদ্ধে বিএমপি আরও জোরদার অভিযান পরিচালনা করবে বলেও জানান তিনি।

 

মহানগর পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আশিক সাঈদ এসব কথা বলেন।

 

বিসিএস ২০তম ব্যাচের এ পুলিশ কর্মকর্তা গত ৭ মে বিএমপি কমিশনার হিসবে যোগদান করেন।

 

তিনি বলেন, আমরা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। পাশাপাশি শুধু বাহক নয়, মাদকের গড ফাদারদেরও আমরা আইনের আওতায় আনতে চাই।

 

নব নিযুক্ত বিএমপি কমিশনার বলেন, আমরা মানবিক পুলিশ গড়তে চাই। থানাগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে, থানা যেন সাধারণ মানুষের স্বস্তির জায়গা হয়, সেই লক্ষে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

 

মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ছাড়াও বরিশালের সিনিয়র সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেন।

 

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন পর্যবেক্ষণ, অভিযোগসহ মতামত ও সুপারিশসমূহ নিয়ে আগামীতে আরও নিবিড়ভাবে বিএমপি কাজ করবে বলেও জানান বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews