1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে সিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল (২৮) নামে জেলের মরদেহ পাওয়া গেছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদের মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে উদ্ধার করে কোস্টগার্ড।

এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ওই নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, শনিবার জেলে আউয়াল নিখোঁজ হওয়ার পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। রোববার তার মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, গতকাল শনিবার উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়াল, মো. জাহাঙ্গীর মাঝি, মো. শাকিল ও মো. রনি মাছ ধরছিলেন। সে সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে যান আউয়াল। আর বাকি তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা আউয়ালকে খোঁজাখুঁজি করেও পাননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews