1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৬ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // মিশরে শক্তিশালী ভূমিকম্পের পর এর কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের।

মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে ইমার্জেন্সি রেসপন্স কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটি বাসিন্দাদের কাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে এমন ভবন এড়িয়ে চলার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে ইসরায়েলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পাঠানো সতর্কবার্তায় ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ উল্লেখ করা হয়। তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটিতে সম্ভাব্য আরেকটি ভূমিকম্পের কোনো সতর্কতা জারি করা হয়নি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews