
ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার রাজাপুরে লুডু খেলা কেন্দ্র করে আব্দুল্লাহ ওরফে আসিব (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ভোলা সদর মডেল থানায় ৫৭/২৬ নম্বর মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন—মো. ইসমাইল সরদার, আবুল খায়ের ডাক্তার, মো. ইব্রাহিম মাতব্বর, আবুল কাশেম ফরাজী ও আরিফ চৌকিদার। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আনন্দবাজারের পাশে বালুর মাঠে আসিবকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ১৮ অক্টোবর ভোর ৪টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার (২৬ অক্টোবর) নিহতের এলাকায় প্রতিবাদ সভায় নিহতর মা হালিমা বেগম অভিযোগ করেন, মামলা করার সাত দিন পার হলেও আসামিরা গ্রেপ্তার হননি। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. বশির আলম জানান, আসামিরা আত্মগোপনে থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।