1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মসজিদে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মসজিদে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পৌর এলাকার ভূরঘাটা নুর জেনারেল হাসপাতালের সামনে শনিবার এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো ৬৮ বছর বয়সী আবদুল কাদের মাতুব্বর কালকিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি নুর জেনারেল হাসপাতালের মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আবদুল কাদের মাতুব্বর শনিবার ভোররাতে বাড়িতে ওজু করে মোটসাইকেলে নুর জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেয়ার উদ্দেশে রওনা দেন। ওই সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পথে একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আবদুল কাদের মাতুব্বরের ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার বাবা মসজিদে আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’ এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, আবদুল কাদের নুর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের চৌকিদারের দায়িত্বও পালন করছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews