1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাছ ধরতে গিয়ে যুবদল নেতার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাছ ধরতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পর্শে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আহম্মেদ সরকার (৪৫) কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি। তিনি সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে।

উপজেলা যুবদলের সভাপতি মুহিদুল ইসলাম মুন্সি বলেন, রোববার রাতে বুলবুল তার বাড়ির পাশে বোরো ধানের জমিতে শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন।

রাত সাড়ে ১২টার দিকে পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews