1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাঝনদী থেকে ইজতেমাগামী ৫০ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাঝনদী থেকে ইজতেমাগামী ৫০ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়েন ইজতেমাগামী ৫০ থেকে ৬০ জন যাত্রী। গভীর রাতে নদীতে বিপাকে পড়া এসব যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া খবরে অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বেকুটিয়া সেতুর দক্ষিণ পাশে পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ইজতেমাগামী যাত্রীদের বহনকারী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়ার খবর পেয়ে দ্রুত তৎপর হয় কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি। প্রথমে ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া যাত্রীদের অবস্থান নিশ্চিত করা হয়।

পরে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ‘আল্লাহর দান’ নামে একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে বিপাকে পড়া সব যাত্রীকে উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার হওয়া যাত্রীদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত নির্ধারিত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন জানান, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ট্রলারচালকের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পরে বিকল্প ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সের ৫০ থেকে ৬০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও জানান, নৌ পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা নিরাপদে তিন দিনব্যাপী জেলা ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews