
আর দেখা যায় তিনি অনুসরণ করছেন মাত্র একজনকে? আর সেই একজন হলেন তার জীবনসঙ্গী অভিষেক বচ্চন। বলা বাহুল্য, ঐশ^রিয়া-অভিষেক বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৭ সালে। আরাধ্যা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে ঐশ্বরিয়া শুধু অভিষেককে অনুসরণ করলেও অভিষেকের ফলোয়িং তালিকায় রয়েছে ৩২৯ জন। সেখানে ঐশ্বরিয়া, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো বড় তারকারাও।
উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ মাধ্যমে রুপালি জগতে পা রেখেছিলেন ঐশ্বরিয়া। আর একই বছর তার বলিউডে যাত্রা শুরু হয় ‘অউর প্যায়ার হো গয়্যা’ ছবির মাধ্যমে।