1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান সুমন // শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলার ১১৮টি পূজামণ্ডপে নিয়োজিত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের যথাযথ উপস্থিতি ও দায়িত্ব পালনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য প্রদর্শন না করার বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে পূজামণ্ডপে আগত নারী, শিশু ও সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, ইভটিজিংসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সন্দেহজনক ব্যক্তি ও পরিত্যক্ত বস্তুর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণ, খাবার এবং প্রযোজ্য টিএ-ডিএ ও ভাতা-সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার মহোদয়।

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।উক্ত ব্রিফিং প্যারেডে জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোলা জেলা পুলিশ—নিরাপত্তা, সেবা ও সম্প্রীতিতে সর্বদা আপনাদের পাশে আছে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews