1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাঠ উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করলেন মেয়র! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাঠ উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করলেন মেয়র!

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৯ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

জানা যায়, ওই মাঠ উদ্বোধন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews