1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই: মুশফিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই: মুশফিক

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আবারও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম।

সৌদি আরবের পবিত্র মক্কায়  ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফিরেছেন এই ক্ষুদে হাফেজ।

এদিকে খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

তাকরিমকে অভিনন্দন জানাতে ভুলেননি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তাকরিমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ পঞ্চপাণ্ডব তারকা।

ক্রেস্ট হাতে তাকরিমের ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।

মুশফিকের সেই পোস্ট মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের।  পোস্টের পর মাত্র ১ ঘণ্টায় রিঅ্যাক্ট সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে।  ৮২৬ শেয়ারসহ পোস্টের তলায় মন্তব্য জমা পড়েছে ৭ হাজার ৩০০ এর বেশি।

সেসব মন্তব্যেও তাকরিমকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

এদিকে বৃহস্পতিবার রাত দুটায় সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাফেজ তাররিম। এসময় বিমানবন্দর গেটে এ খুদে হাফেজকে শুভেচ্ছা জানায় তার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে।  বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews