1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিরপুরে সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মিরপুরে সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ২

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে বাইসাইকেল চুরির অভিযোগে দুজনকে ‌গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করা দুইটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি হলেন—মো. রুবেল হোসেন(২২) এবং মো. আলীরাজ(৩৩)।

‌সোমবার ‌মিরপুর ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেপ্তার রুবেল ও আলীরাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ৬টি ও আলীরাজের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। তারা শুধুই বাইসাইকেল চুরি করেন। আর তাদের টার্গেট শুধুই গৃহশিক্ষক।

সাধারণত এসব শিক্ষক অন্য এলাকা থেকে আসেন। তাই চুরি করলেও তারা সাধারণত মামলা করেন না। তাই তাদেরই টার্গেট করেন রুবেল ও আলীরাজ।

ও‌সি ব‌লেন, গত ৪ বছরে তারা দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পু‌লিশ জানায়, গত ১৪ অক্টোবর মিরপুর সেকশন ২ থেকে একই কায়দায় একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যান এই দুজন। মামলা হওয়ার পর গতকাল রোববার মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই সাইকেলসহ আরও একটি সাইকেল উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews