1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মূল ফটকে তালা, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে আজ মঙ্গলবার থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এছাড়া নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২৯ অক্টোবর) হরতাল পালনের পর একদিন বিরতি দিয়ে বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সড়ক-মহাসড়ক ছাড়াও নৌ ও রেলপথও অবরোধেও আওতায় রয়েছে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য সারাদেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি। নাশকতার চেষ্টা হলে মাঠে পুলিশ ও র‌্যাব কঠোর অবস্থানে যাবে বলে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সহিংসতায় জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং ৪১ পুলিশ সদস্য আহত হন। এমন পরিস্থিতি মাথায় রেখে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

অবরোধ চলাকালীন আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার তথ্য থাকলে ৯৯৯-এ কল করে তথ্য জানাতে পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, অবরোধে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেসের ১৫ ব্যাটালিয়নের তিন শতাধিক টহল দল নিয়োজিত থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

খন্দকার আল মঈন আরও বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে র‌্যাব।

অবরোধে সহিংসতা মোকাবিলায় ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির দায়িত্বরত কর্মকর্তা লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সোমবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল দেবে। যেকোনো সহিংসতা বা অগ্নিসন্ত্রাস প্রতিরোধ মোকাবিলা করবে বিজিবি। তবে কত প্লাটুন বিজিবি নামানো হয়েছে সে ব্যাপারে তথ্য দেননি তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবীবুর রহমান বলেন, অবরোধের নামে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার সৃষ্টি করলে ছাড় দেবে না পুলিশ। জনসাধারণের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ প্রস্তুত রয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনে অ্যাকশনে যাবে পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, সহিংসতা বা আগুনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির ৫০ থানার পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ গুপ্ত হামলা চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করলে ডিএমপির একাধিক গোয়েন্দা টিম তাদের প্রতিহত করবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্টগ্রেনেড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews