1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত অর্ধশতাধিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত অর্ধশতাধিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা-ভাংচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয়দের এ হামলায় যুবদল ও ছাত্রদলসহ তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু জানিয়েছেন, ‘সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় সকাল ১০টার দিকে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা চলছিল।

এসময় যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এমপি নাজিম উদ্দিনের বাসায় ভাংচুর চালায়। এমনকি পুলিশের কাছ থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নিয়েও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।’

তিনি জানান, ‘আহতদের মধ্যে উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মিলন, যুগ্ম সম্পাদক রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, ফয়সাল ও বিল্লালসহ ২৫-৩০ জনের অবস্থা গুরুতর।’

এ ঘটনা নিয়ে চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews