1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন শেখ হাসিনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন শেখ হাসিনা

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।

এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের পদপ্রত্যাশীদের ছবি, দেশের বিভিন্ন জেলা মহানগরের পদ প্রত্যাশীদের ছবি নিয়ে আলাদা আলাদা মিছিল আসে সোহরাওয়ার্দীতে। এছাড়া প্রতিটি জেলা থেকে আসা নেতাকর্মীদের রয়েছে পৃথক রঙের টি-শার্ট ও হরেক রকম ক্যাপ। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে মিছিল-শোডাউনও করেছেন নেতাকর্মীরা।

বিভিন্ন জেলা থেকে আসা একাধিক নেতাকর্মীরা বলেন, যুবলীগ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের অস্তিত্ব বহন করে। স্বাধীন বাঙালি জাতিসত্তার ইতিহাসে যা কিছু বড় অর্জন তার গর্বিত অংশীদার বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

এ সমাবেশের মধ্য দিয়ে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। দেশের ৬৪ জেলা থেকে এতে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews