1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মুলাদীতে শুক্কুর আলী হত্যা: ঢাকার বাবুবাজার থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড় 

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // যৌতুক না পেয়ে স্ত্রী রিভাকে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় স্বামী শাহীনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রাজধানীর মিরপুর মডেল থানার এ মামলায় আজ সোমবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ৯ মে দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করেন শাহিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা খাতুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলার বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews