1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার  ডিমলায় ২ কোটি ৬৫ লাখ টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম: নীরব কর্তৃপক্ষ রাজাপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতা বরিশালের আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে বিশেষ সভা বরিশালে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট, সন্দেহভাজনদের তল্লাশি রাজাপুরে বিএনপির মতবিনিময় সভা, এমপি রফিকুল ইসলাম জামালকে সম্মাননা

রাজাপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে আলোকিত রাজাপুর ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা কিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মো. কবির হোসেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ সৃষ্টি, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews