1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে বিএনপির মতবিনিময় সভা, এমপি রফিকুল ইসলাম জামালকে সম্মাননা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে বিএনপির মতবিনিময় সভা, এমপি রফিকুল ইসলাম জামালকে সম্মাননা

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজাপুর উপজেলা মার্কেট চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফারহানা জাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।

মতবিনিময় সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় রাজাপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় নেতাকর্মীরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews