1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাতে কমলাপুরে ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার দখল ও দূষণে মৃতপ্রায় বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​ কোরবানির বদলে চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পের’! জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

রাতে কমলাপুরে ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক তরুণী। গতকাল শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

আজ শনিবার কমলাপুর থেকে একটি সূত্র জানায়, ওই তরুণী নেত্রকোনা থেকে একটি ট্রেনে করে কমলাপুরে আসে। পরে গ্রেপ্তারকৃতরা তাকে ১নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে ইমরান নামে একজন এখনো পলাতক আছেন। বর্তমানে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews