1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জে ভোলাকোট স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রামগঞ্জে ভোলাকোট স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০৩ 0 বার সংবাদি দেখেছে
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি আগামী তিন (০৩) মাসের জন্য শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা ও যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল এবং রাশেদ আলম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ইমাম হোসেন রনি কে আহবায়ক, এস এম রাশেদ আলম ও শামীম ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষনার পরপরই ৯নং ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনসাধারন নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনকল্পে গত ০৩ সেপ্টেম্বর ০৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী তিন (০৩) মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে সংগঠনকে আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews