1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সর্বজনীন পেনশনের ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সর্বজনীন পেনশনের ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সর্বজনীন পেনশন স্কিমে জমা পড়া চাঁদার টাকার ১১ কোটি ৩১ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে সরকার। প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

রোববার এ বিনিয়োগের উদ্বোধন করা হয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে করে এ বিনিয়োগের তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেয়া সবার জমা দেয়া অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বলেন, বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুয়াটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন প্রদান করা হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে- যা বাস্তবসম্মত।

সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে ১৫ হাজার জন চাঁদা দিয়েছেন। জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।

অনুষ্ঠান শেষে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ বিনিয়োগের জন্য কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খাও কর্তৃপক্ষের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে হস্তান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews