1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিজিপি বৈঠক রোববার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিজিপি বৈঠক রোববার

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে রোববার। সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে এই বৈঠক।

শুক্রবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, রোববার সকালে টেকনাফে এই বৈঠকে বিজিবির ১০ সদস্য এবং বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। বৈঠক শেষে বিকালে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হবে।

তবে বৈঠকের নির্ধারিত স্থান কোথায় হবে তা জানাননি তিনি।

শেখ খালিদ বলেন, প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানোও হয়েছিল।

এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে মর্মে তাদের একটি চিঠি পাই। এ নিয়ে রোববার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠক হওয়ার তথ্য জানালেও এতে আরও কী কী বিষয়ে আলোচনা হবে তা বিস্তারিত জানাননি বিজিবির এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews