1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১২ বছর পর নতুন পরিচয়ে ফিরলেন পিটারসেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১২ বছর পর নতুন পরিচয়ে ফিরলেন পিটারসেন

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরলেন কেভিন পিটারসেন। তবে খেলোয়াড় হয়ে নন, মেন্টর হিসেবে। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসি’র প্রতিবেদন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। ইংল্যান্ডের সাবেক ব্যাটার হলেও পিটারসেনের জন্ম দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়া কন্ডিশন তাই ভালো করেই জানা সাবেক মারকুটে ব্যাটারের। ইংল্যান্ডের হয়ে ২০১৪ সালে শেষবার খেলেছেন পিটারসেন। এবার নতুন পরিচয় পেয়ে দারুণ খুশি তিনি। ইসিবির বিবৃতিতে তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় দলকে বিশ্বকাপ জয়ী করতে সাহায্য করার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরা গভীর সম্মানের এবং আমার জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত।’

আগামী ১ বছর ইংল্যান্ডের কোচিং প্যানেলে থাকবেন পিটারসেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সহায়তা করবেন তিনি। সঙ্গে কোচিং প্যানেলে সতীর্থ হিসেবে পাচ্ছেন মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, সারাহ টেলর ও জিতেন প্যাটেলকে।

পিটারসেনকে কোচিং প্যানেলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ ম্যাককালাম। ইংল্যান্ডের সীমিত সংস্করণের কোচ বলেছেন, ‘কেপির অভিজ্ঞতা, জ্ঞান ও ব্যক্তিত্ব দলের জন্য দারুণ মূল্যবান। বিশেষ করে আমাদের ব্যাটাররা তার সঙ্গে কাজ করার সুযোগ পাবে- এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করছে।’

চলতি মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে পিটারসেনের অধ্যায় শুরু হবে। এরপর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফরেও থাকবেন তিনি। সঙ্গে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও কাজ করবেন পিটারসেন।

২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পিটারসেন। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে অবশ্য মেন্টরের ভূমিকাও পালন করেছেন ৪৬ বছর বয়সী সাবেক ব্যাটার। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করা ব্যাটারের এবার দায়িত্ব মেন্টর হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews