1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩০ কেজি হরিণের মাংসসহ দুই যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৩০ কেজি হরিণের মাংসসহ দুই যুবক আটক

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরার শ্যামনগরে ৩০ কেজি হরিণের মাংসসহ দুই যুবককে আটক করেছে বনবিভাগ। তারা হলেন শামীম শেখ (৩০) ও ইসমাইল (৩১)। শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। শামীম শেখ ও ইসমাইল দাতিনাখালী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করা হয়। তাদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আটক রাখা হয়েছে। রোববার সকালে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দিয়ে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews