1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খড়ের নিচে পড়ে প্রাণ গেল প্রবাসীর ২ ছেলেসহ স্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খড়ের নিচে পড়ে প্রাণ গেল প্রবাসীর ২ ছেলেসহ স্ত্রীর

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে প্রবাসীর দুই ছেলেসহ স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তাদের দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)। স্থানীয়রা জানায়, সুমি আক্তার সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ ও সিয়াম তার পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহুর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদার নিচে চাপা পড়েন।

পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ছাগলনাইয়া সরকারি হাসপাতালে রয়েছে। ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews